রেজিস্ট্রেশন, পরিক্ষার বিষয়বস্তু ও নিয়ম এবং সনদপত্র গ্রহণ বিষয়ে জানতে পড়ুন
অবশ্যই মনযোগ সহকারে পড়ুনঃ
[নিন্মলিখিত কোন প্রকার নিয়ম ভঙ্গ করলে অথবা অপরিপূর্ণ থাকলে পরিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলিয়া গণ্য হইবে]
| পরিক্ষার নিয়ম ও সময়সীমা- ১) কোর্স শেষ হওয়ার- পরবর্তি ২ মাসের মধ্যে সকল পরিক্ষা সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে পরিক্ষার্থীকে ভর্তির শুরু থেকে মোট ৫ মাস সময় প্রদান করা হবে। ২) কোর্স শেষ হওয়ার পর- ১ম মাসে স্যোসাল মিডিয়া এক্টিভিটিস্ ও টেস্ট পরিক্ষা শেষ করতে হবে এবং ২য় মাসে প্যাক্ট্রিক্যাল, লিখিত ও মৌখিক পরিক্ষা শেষ করতে হবে। ৩) যদি কোন শিক্ষার্থী কোন কারণ ছাড়া টেস্ট পরিক্ষা না দেয় অথবা স্যোসাল মিডিয়া এক্টিভিটিস্ শেষ না করে, সেক্ষেত্রে দরখাস্ত ও বিলম্ব ফি প্রদান করে পূনরায় সময় বাড়াতে পারবেন। সময় বাড়ানোর পর যদি উক্ত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারে, সেক্ষেত্রে পূণরায় দ্বিগুণ বিলম্ব ফি প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশ পত্র ও পরিক্ষার নিয়ম- ৩) নোটিশের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রেজিস্ট্রেশন ফি প্রদান না করে অথবা পরিক্ষার জন্য প্রবেশপত্র গ্রহণ না করে- সেক্ষেত্রে বিলম্ব ফি প্রদান করতে হবে। ৪) প্রবেশপত্র গ্রহণের উপর ভিত্তি করে পরিক্ষার্থীদের জন্য প্রশ্নের সেট ও প্রশ্নের সংখ্যা নির্ধারণ করা হয় যা অফিস কর্তৃক প্রদান করা হয়ে থাকে। ৫) যদি শিক্ষার্থী কোন কারণ বশত পরিক্ষা দিতে না পারে, নির্ধারিত পরিক্ষার তারিখ ও সময় পরিবর্তণ করে, সেক্ষেত্রে প্রতিটি পরিক্ষার জন্য দরখাস্ত প্রদান করতে হবে এবং বিলম্ব ফি প্রদান করতে হবে। ৬) বিলম্ব ফি পরিশোধের পর শিক্ষার্থীকে পরিক্ষা সময়সূচি জানিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে কোন ধরনের আপত্তি গ্রহণযোগ্য হবে না। ৭) যেহেতু পরিক্ষা শেষে রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে, তাই সনদপত্র গ্রহনের সময় শিক্ষার্থীকে অবশ্যই মূল এডমিট কার্ড জমা দিয়ে সনদপত্র গ্রহণ করতে হবে। স্যোসাল মিডিয়া এক্টিভিটিস সংক্রান্ত নিয়মাবলী- ৮) স্যোসাল মিডিয়া এক্টিভিটিস্ (বাধ্যতামূলক) শেষ না হওয়া পর্যন্ত কোন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে না। অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পরিক্ষার্থীকে স্যোসাল মিডিয়া এক্টিভিটিস্ এর সকল কাজ শেষ করতে হবে, অন্যথায়- রেজিস্ট্রেশন বাতিল বলিয়া গণ্য হবে এবং রেজিস্ট্রেশনের টাকা অফেরতযোগ্য। ৯) ফেসবুক এ প্রতি দিন সর্বচ্চো ১৫ টি পোস্ট/ভিডিও-তে লাইক ও কমেন্ট এবং ইউটিউব চ্যানেলে এ সর্বচ্চো ৩টি ভিডিও/পোস্ট এ লাইক ও কমেন্ট দিতে হবে। ১০) স্যোসাল মিডিয়ার সকল পোস্ট ও ভিডিও-এর কাজ শেষ হওয়ার পর ফেসবুক আই.ডি স্ক্রিনশট এবং ইউটিউব চ্যানেলের সকল ভিডিও ও পোস্টের কাজ শেষ করার পর কমেন্ট করা আই.ডি স্ক্রিনশট দিতে হবে এবং লিখিত ও মৌখিক পরিক্ষা দেওয়া পর্যন্ত এক্টিভিটিস্ চালিয়ে যেতে হবে। সকল প্রকার যাচাই এর পর শিক্ষার্থীকে মেসেস এর মাধ্যমে জানানো হবে অথবা ওয়েবসাইট এ ফলাফল প্রকাশ করা হবে, যাচাই এর জন্য ১/২ মাস অথবা তারও বেশি সময় প্রয়োজন হতে পারে। বি:দ্র: পরিক্ষা ও নোটিশ সংক্রান্ত সকল আপডেট ফেসবুক পেইজে প্রদান করা হবে, তাই আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে নিয়মিত চোখ রাখুন। |
ক) আই.সি.টি নলেজ কর্তৃপক্ষ দ্বারা শিক্ষার্থীর প্রদান কৃত সকল তথ্য যাচাই করা হবে। যদি কোন তথ্য ভুল অথবা মিথ্যা বলে প্রমানিত হয়, তাহলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করা হবে এবং সনদপত্র প্রদান করা হবে না।
খ) পরিক্ষায় উর্ত্তীণ হওয়ার পর ওয়েবসাইটে শিক্ষাবর্ষ অনুযায়ী শিক্ষার্থীদের ফলাফলের মোট নম্বর তালিকা প্রকাশ হবে। তাই নিয়মিত ওয়েবসাইট ভিজিট করতে হবে।
গ) ওয়েবসাইটে সম্পূর্ণ ফলাফল প্রকাশের দিন থেকে ৩ মাস পর শিক্ষার্থী স্বশরীরে এসে স্বাক্ষর দিয়ে সনদপত্র গ্রহণ করতে পারবেন।
ঘ) সনদপত্র গ্রহনের সময় অবশ্যই পরিক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীকে সঙ্গে করে আনতে হবে। অন্যথায় শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে না।
ঙ) যদি কোন শিক্ষার্থীর স্যোসাল মিডিয়ার কাজ Pending থাকে, সেক্ষেত্রে Social Media Activates কাজ শেষ না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ হবে না।
যেমন- উদাহরণ স্বরূপ, ১ জন শিক্ষার্থী সময় মতো স্যোসাল মিডিয়া এক্টিভিটিস্ এর কাজ শেষ করতে পারে নি, তিনি দরখাস্তের মাধ্যমে সময় বাড়িয়ে নিয়েছেন। সে ক্ষেত্রে শিক্ষার্থী কাজ শেষ হওয়ার পর পূরণায় আই.ডির স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট দেওয়ার পরেও যদি ফলাফল Pending দেখায়, তবে বুঝতে হবে- সম্পূর্ণ কাজ শেষ হয় নি। তাই, সম্পূর্ণ কাজ সঠিক ভাবে শেষ হওয়ার পর স্ক্রিনশট দিয়ে যাচাইয়ের জন্য আবেদন করতে হবে। Social Media Activates কাজ যাচাইয়ের ক্ষেত্রে ১/২ মাস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সনদপত্র পেতে আরও বিলম্ব হবে। যদি সকল কাজ সম্পূর্ণ হয়ে থাকে, তবে Automatic ফলাফল প্রকাশ হয়ে যাবে।
যে সকল কারণে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল হবে এবং সনদ পত্র প্রদান করা হবে নাঃ-
>শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন কিন্তু –
(ক) কোর্স শেষ করেন নি (খ) টেস্ট পরিক্ষা দেন নি (গ) একটি টেস্ট পরিক্ষা দিয়েছেন, কোর্সের সময়ের মধ্যে বাকি টেস্ট গুলো দেন নি (ঘ) কোর্স ফি প্রদান করেন নি (ঙ) কোন পরিক্ষায় অংশ গ্রহণ করেন নি (চ) একটি পরিক্ষা দিয়েছেন, বাকি পরিক্ষায় অংশগ্রহণ করেন নি (ছ) নোটিশ দেওয়ার পরও লিখিত ও মৌখিক পরিক্ষায় অংশ গ্রহণ করেন নি (জ) লিখিত ও মৌখিক পরিক্ষায় অংশ গ্রহণ করেছেন কিন্তু নোটিশ দেওয়ার পরও কম্পিউটার ব্যবহারিক পরিক্ষায় অংশগ্রহণ করেন নি এবং কেন পরিক্ষায় অংশ গ্রহণ নি, তার লিখিত কোন কারণ ১ মাসের মধ্যে প্রতিষ্ঠানকে অবগত করেন নি (ঝ) প্রশিক্ষক এর সাথে বিয়াদবি অথবা প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করলে- যা ভর্তি ও রেজিস্ট্রেশন ফরম এ উল্লেখ রয়েছে।
উপরোক্ত সকল কারণে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল হতে পারে এবং সনদপত্র প্রদান করা হবে না এবং রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য।



